ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনার নতুন ধরন ওমিক্রম দ্রুত ছড়াচ্ছে,সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন : প্রধানমন্ত্রী

করোনার নতুন ধরন ওমিক্রম দ্রুত ছড়াচ্ছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সর্তক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীতে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।


রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিয়ো কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।


এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন এবং ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।


সেসঙ্গে দ্রুত টিকাগ্রহণের পরামর্শ দিয়ে তিনি বলেন, আর যারা টিকা নেন নাই, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কাজেই টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়, এইটুকু হলো বাস্তব।

ads
ads
ads

Our Facebook Page

↑